" />
AmaderBarisal.com Logo

বাউফলে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন


আমাদেরবরিশাল.কম

২ February ২০২৬ Monday ২:৫৪:৪০ PM

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


“চলো একসাথে বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী প্রচারণা গাড়ীর উদ্বোধন করা হয়েছে।
সোমাবর দুপুর ১২টায় বাউফল পৌরশহরের সরকার বাড়ীর সামনে থেকে বর্ণাঢ্য সাজে সজ্জিত প্রচারণা গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং নির্বাচন পরিচালক আতিকুল ইসলাম নজরুল।
বক্তারা বলেন, দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সেই লক্ষ্যেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রচারণা গাড়িটি বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরশহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে আয়োজকরা জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।