Home » পটুয়াখালী » বাউফল » পটুয়াখালী ২: আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দুই কর্মীকে জরিমানা
২ February ২০২৬ Monday ৫:০৬:৫৫ PM
পটুয়াখালী ২: আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের দুই কর্মীকে জরিমানা
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালী-২ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই কর্মীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাউফল উপজেলার নুরাইনপুর বাজার ও কালিশুরি নদী বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু।
এ সময় পৃথক দুটি ঘটনায় মোটরসাইকেল বহর ও যানবাহনে পোস্টার সাঁটিয়ে প্রচারণার দায়ে দুজনকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘনের অভিযোগে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থক ইমদাদুল রহমানকে (৩০) ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি একাধিক মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে মিছিল ও প্রচারণা চালাচ্ছিলেন।
অন্যদিকে ব্যাটারিচালিত অটোগাড়িতে পোস্টার সাঁটিয়ে প্রচারণা করায় হাতপাখা প্রতীকের প্রার্থীর সমর্থক ওমর ফারুককে (৪০) আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার