" />
AmaderBarisal.com Logo

মঠবাড়ীয়ায় পূত্রবধূর হা’ম’লা’য় শ্বাশুরী ও ননদ হাসপাতালে 


আমাদেরবরিশাল.কম

২ February ২০২৬ Monday ১০:০৪:৫৩ PM

মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে পারিবারিক কলহের জের ধরে পূত্রবধূর হামলায় বৃদ্ধ শ্বাশুরী ও ও দুই ননদ গুরুতর জখম হওয়ারঙ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে পশ্চিম মিঠাখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী সেলিনা জানান, তার ছেলে বেল্লাল একজন সৌদি প্রবাসী। বিদেশে যাওয়ার পর থেকে তার কোন খোজ খবর নেয়নি। এমনকি কয়েক বছর ধরে তার ভরন পোষন দেয়না।পূত্রধু লাইজুর কাছে টাকা পয়সা চাইতে গেলে তার সাথে করে থাকে অসৌন‍্যমুলক আচরন। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে তার মেয়ে সাদেকার সাথে লাইজুর তুমুল তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বেল্লালের নির্দেশে লাইজু ও তার মেয়ে জান্নাতি সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ ব‍্যাপারে সাদেকার বোন রাহিমা জিজ্ঞাসা
করতে গেলে তাকেও মারধর করে। এ ব‍্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।