![]() আ.লীগ-জামায়াত নয়, হুমকি দিচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃতরা: নুর
৩ February ২০২৬ Tuesday ১:০৫:২৪ PM
গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ, জামায়াত বা চরমোনাই কেউ হুমকি দেয় না; হুমকি-ধমকি দিচ্ছেন তারা, যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের শ্রীনাথ বাজারে ‘ট্রাক’ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে নুর বলেন, এসব না করে দলের সিদ্ধান্ত মেনে ট্রাকে উঠুন, ভবিষ্যতে একসঙ্গে কাজ করব। পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত এই প্রার্থী নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন উপলক্ষে বিএনপির অনেক নেতাকর্মী আমাদের জন্য অনেক কষ্ট করছেন। আমি শুধু তাদের না, দল-মত নির্বিশেষে সকল মানুষের এমপি হয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে নৌকা এবং ধানের শীষ নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’ গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি ও গণ অধিকার পরিষদ আয়োজিত এই জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

