![]() বরিশালে টানা ৩ দিন সমাবেশ করবে বড় দলগুলো
৩ February ২০২৬ Tuesday ৬:৫১:২১ PM
এম,এইচ,চুন্নু।বিশেষ প্রতিনিধি: ![]() বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বরিশালে নির্বাচনী সমাবেশ আগামীকাল বুধবার থেকে শুরু হবে। প্রথম দিন নগরীতে সমাবেশ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরদিন বৃহস্পতিবার একই স্থানে ইসলামী আন্দোলনের সমাবেশ হবে। এতে বক্তৃতা করবেন দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার বরিশালে আসবেন। তবে তিনি নগরীতে সমাবেশ করবেন না। তার সমাবেশ হবে নদীবেষ্টিত এলাকা মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট ডিগ্রি কলেজ মাঠে। জানা গেছে, বিএনপি ও ইসলামী আন্দোলন বিভাগীয় সমাবেশ করবে। অন্যদিকে, জামায়াত আমির বরিশালের মেহেন্দিগঞ্জ ও পটুয়াখালীর বাউফল উপজেলায় এবং পিরোজপুর শহরে তিনটি সমাবেশে বক্তৃতা করবেন। গতকাল সোমবার দুপুরে বরিশাল বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, ২০ বছর পর তারেক জিয়া বরিশালে আসছেন। বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারে তিনি বরিশালে পৌঁছাবেন। এরপরই সমাবেশ শুরু হবে। বিভাগের আটটি সাংগঠনিক টিম সমাবেশ সফল করতে কাজ করছে। দুপুরের দিকে সমাবেশ শেষ করে হেলিকপ্টারে করে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন। তিনি জানান, সমাবেশস্থল সাধারণ মানুষের পরিপূর্ণ হয়ে যাবে। এটি বরিশালে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের পরিকল্পনা করা হয়েছে। তারেক জিয়ার আগমনকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমত উল্লাহর নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে নগরীতে আনন্দ মিছিল হয়েছে।
বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী নেই। পীর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেন্দ্রীয় জয়েন্টে সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে জামায়াতের প্রার্থী জেলা সভাপতি আব্দুল জব্বার। জামায়াতের বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মো. বাবর জানান, দলের আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার সকাল ৯টায় হেলিকপ্টারে মেহেন্দিগঞ্জ পৌঁছে পাতারহাটে আর.সি কলেজ মাঠে সমাবেশ করবেন। সেখান থেকে তিনি বাউফলে গিয়ে ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে পিরোজপুর শহরে আরেকটি সমাবেশে বক্তৃতা করবেন। উল্লেখ্য, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ (বাউফল) আসনে এবং পিরোজপুরের দুটি আসনে সাবেক এমপি দেলওয়ার হোসেন সাঈদীর দুই ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

