Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:০১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পটুয়াখালীতে শিক্ষার্থীদের মশাল মিছিল
৩ February ২০২৬ Tuesday ৭:০৬:৩৬ PM
Print this E-mail this

সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পটুয়াখালীতে শিক্ষার্থীদের মশাল মিছিল


পটুয়াখালী প্রতিনিধি:

হবিগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মশাল মিছিল করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মশাল মিছিল শুরু হয়ে পটুয়াখালী শহরের হৃদয় তরুয়া চত্বরে মশাল হাতে এই বিক্ষোভ মিছিল হয়। প্রায় এক ঘণ্টা ধরে সড়কে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

মিছিলে শাকিল রানা, রিসাত, সিয়ামসহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। ঘণ্টাব্যাপী এই মশাল মিছিলে শতাধিকেরও বেশি শিক্ষার্থীরা অংশ নেন এবং আইনশৃঙ্খলা বাহিনী চারপাশ ঘিরে রেখে শান্তিপূর্ণ অবস্থান করেন।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থী রিসাদ বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যারা এই হামলা করেছে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা ফ্যাসিবাদের লোক। হবিগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা আক্রমণ করেছে তাদের বিচার করতে হবে এবং আমাদের ন্যায্য দাবি মানতে হবে। আগামীকাল থেকে সারাদেশে আমাদের আন্দোলন চলবে, আমরা রাজপথে নামবো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com