Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ৯:৩১ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় সিনিয়র সাংবাদিক বিনয় ভূষণ আর নেই
৩ February ২০২৬ Tuesday ৮:৪৪:২৩ PM
Print this E-mail this

পাথরঘাটায় সিনিয়র সাংবাদিক বিনয় ভূষণ আর নেই


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও স্বর্ণ ব্যবসায়ী বিনয় ভূষণ (খোকন কর্মকার) (৫৭) আর নেই। 

দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর আলী আজগর হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কর্মজীবনে তিনি সাংবাদিকতা ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।

দীর্ঘ সময় ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে তিনি পাথরঘাটার গণমাধ্যম অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন ও নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন।পাশাপাশি একজন সফল ও সুনামধন্য স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।

তার মৃত্যুতে পাথরঘাটার স্বর্ণ ব্যবসায়ীরা গভীরভাবে শোকাহত হয়ে সম্মান প্রদর্শনস্বরূপ দোকানপাট বন্ধ রাখেন। একই সঙ্গে সাংবাদিক মহল, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে গভীর বেদনা।

পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

মরহুম বিনয় ভূষণের শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারনের শক্তি দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বিনয় ভূষণ আমাদের দীর্ঘদিনের সহকর্মী। তিনি খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। পেশাদারিত্বের প্রতিও ছিলেন দায়িত্বশীল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com