Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ১০:১৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে বিএনপিতে যোগ দিলেন আ’লীগ নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক
৫ February ২০২৬ Thursday ১২:৪৫:৪৭ AM
Print this E-mail this

রাঙ্গাবালীতে বিএনপিতে যোগ দিলেন আ’লীগ নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালী সরকারি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় তারা যোগ দেন।
বিএনপিতে নব্য যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মুজাহিদ কমিটির রাঙ্গাবালী সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম খলিফা। বাকি যোগদানকারীরা আওয়ামী লীগের কর্মী-সমর্থক।
বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এসময় এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। আপনারা একদিন ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচটি বছর এলাকার উন্নয়ন ও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
এ জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com