![]() গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত
৫ February ২০২৬ Thursday ১২:০২:০৬ PM
গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে গলাচিপা উপজেলা বিএনপির আওতাধীন সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন কমিটি গঠনের লক্ষ্যে দলীয় নেতৃত্ব প্রত্যাশীদের নিয়ে মতামত গ্রহণ করা হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল নেতৃত্ব প্রত্যাশীকে উপস্থিত থেকে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা এবং সদস্য সচিব আলতাফ খান অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় দপ্তর, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে নির্বাচন করছেন। তবে তাকে নির্বাচনে সহায়তা না করে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছে। ফলে সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

