" />
AmaderBarisal.com Logo

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন


আমাদেরবরিশাল.কম

৫ February ২০২৬ Thursday ৩:৩৬:১১ PM

ঝালকাঠি প্রতিনিধি:

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ও দায়েরা জজ আদালতেরর নাজির তরিকুল রহমান, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী খান, কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বাদশা তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।  

বক্তারা আজকের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ-এর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।