Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:১৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জামায়াতের ইশতেহার ঘোষণা। মাদক, দুর্নীতি নির্মূল ও উন্নয়ন অগ্রাধিকার
৫ February ২০২৬ Thursday ৪:৩১:২৪ PM
Print this E-mail this

বাউফলে জামায়াতের ইশতেহার ঘোষণা। মাদক, দুর্নীতি নির্মূল ও উন্নয়ন অগ্রাধিকার


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

Screenshot


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বেলা ১১টায় বাউফল উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাড়িপাল্লা প্রতীকের ডা. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি বলেন, জনগণের নিরাপত্তা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
ইশতেহারে ঘোষণা করা হয়, নির্বাচিত হলে ৬০ দিনের মধ্যে উপজেলা থেকে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে জিরো টলারেন্স নীতিতে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করা হবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের প্রত্যাশিত বগা সেতু বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।
এ ছাড়া নদীভাঙন রোধে ভাঙনকবলিত এলাকায় সিসি ব্লক বাঁধ নির্মাণ, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা, বাউফল পাবলিক মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর, জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননসহ সার্বিক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়, স্থানীয় শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাউফলে কেন্দ্রীয় শ্মশান ঘাট নির্মাণ, ধর্মচর্চার সুবিধার্থে মন্দিরকেন্দ্রিক পাঠাগার স্থাপন, মন্দির সংস্কার ও নতুন মন্দির নির্মাণে জমি বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে অসহায় হিন্দু পরিবারগুলোর সার্বিক সহায়তা এবং ধর্মীয় অনুষ্ঠান নিরাপত্তা তহবিল গঠনের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নারীদের জন্য পৃথক নারী মার্কেট নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এছাড়াও সংবাদকর্মীদের জন্য সাংবাদিক কল্যাণ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসহাকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com