" />
AmaderBarisal.com Logo

মির্জাগঞ্জে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪


আমাদেরবরিশাল.কম

৫ February ২০২৬ Thursday ১০:৪০:২৩ PM

মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিন আসামি এবং অপরাধ সংগঠনের ষড়যন্ত্রকালে একজনকে গ্রেফতার করেছে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি—গাজিপুরা এলাকার আনেচ মুসুল্লির ছেলে মোঃ সাইফুল (২৮) এবং একই এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে মোঃ আঃ রব (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

 এছাড়া পৃথক জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আন্দুয়া এলাকার মৃত মন্নান সিকদারের ছেলে সেন্টু সিকদার-কেও গ্রেপ্তার করে পুলিশ।

​অন্যদিকে, গভীর রাতে উপজেলার ভিকাখালি এলাকায় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ধারালো দা নিয়ে অবস্থান করার সময় সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত সাইফুল গাজিপুরা এলাকার সোবাহান খানের ছেলে। তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

​মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।