![]() ঝালকাঠিতে ধর্ষণ মামলায় বালিকা বিদ্যালয়ের ল্যাব অপারেটর গ্রেপ্তার
৬ February ২০২৬ Friday ২:২১:১৪ PM
ঝালকাঠি প্রতিনিধি : ![]() ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ও ল্যাব অপারেটর জাহিদুল ইসলাম (৩৫) এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেছেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তিমিরকাটি গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ জুন জাহিদুল ইসলাম প্রতিবেশী নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয় দেখিয়ে সাত লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন। এ ছাড়া ওই নারীকে একাধিকবার ধর্ষণও করেছেন। সর্বশেষ ২০২৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়িতে একা আবারও ধর্ষণ করেন জাহিদুল। পরে এ ঘটনায় থানায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা নেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ জানান, অভিযুক্ত ল্যাব অপারেটরকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হবে এবং পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

