![]() বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ
৭ February ২০২৬ Saturday ১:২১:০৪ AM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় সমর্থকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থীসহ সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান এই শোকজ দেন।
আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) নোটিশ প্রাপ্তদের সংশ্লিষ্ট দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে কারণ দর্শানোর নোটিশ জারী করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

