" />
AmaderBarisal.com Logo

উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক


আমাদেরবরিশাল.কম

৭ February ২০২৬ Saturday ১০:৫৪:২০ AM

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মনির সরদার কে (৩৪) গাঁজাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর একটি অভিযানে উপজেলার শোলক এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ও চাঁদাবাজির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাসদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ মনির সরদারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাকে উজিরপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর টিম বলেন তাদের এই মিশন অব্যাহত থাকবে। কোনো অপরাধিকে ছাড় দেওয়া হবে না।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।