Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৯:৪৬ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » “করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া” এ শ্লোাগন নিয়ে ৩৭ দফা উন্নয়ন প্রস্তাবনা
৭ February ২০২৬ Saturday ৮:৫৮:১৬ PM
Print this E-mail this

“করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া” এ শ্লোাগন নিয়ে ৩৭ দফা উন্নয়ন প্রস্তাবনা


সৈয়দ মো. রাসেল, কলাপাড়া.“করব কাজ গড়বো দেশ সবার আগে কলাপাড়া” এ শ্লোাগন নিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের ৩৭ দফা নির্বাচনী অগ্রাধিকার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

টিম ৯১’র আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন টিম ৯১’র সদস্য মাসুদ মনিরুল ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।টিম ৯১’র সমন্বয়ক মুশফিকুর রহমান বিশ্বাস লিটু’র সভাপতিত্বে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক লায়ন মনোয়ার হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টিম ৯১’র রুমি কাওসার প্রমুখ।

আগামী নির্বাচনে কলাপাড়ায় বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বিজয়ী হলে পায়রা সমুদ্র বন্দরকে পুরোপুরি সচল, দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি পায়রা বন্দরে শিল্প কলকারখানা স্থাপন, কুয়াকাটা পর্যটনকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র রূপান্তর করা।

কলাপাড়ার অবকাঠামো ও সৌন্দর্য বৃদ্ধি করা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধর দুপাশে বৃক্ষ রোপণ এবং খাস জমিতে বনায়ন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, সবার জন্য চিকিৎসা, দক্ষ যুবশক্তি তৈরি, খাল খনন, শিক্ষা ব্যবস্থার জন্য পরিকল্পনা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন।প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, টিম ৯১ যে ৩৭ দফা আগামীর উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় এলে তা অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, পায়রা বন্দরে ১৬ হাজার কোটি টাকা বিগত সরকার খরচ করেছে। কিন্তু বর্তমানে সরকার পায়রাকে গুরুত্ব না দিয়ে মাদারবাড়ি নিয়ে ব্যস্ত। বিএনপি ক্ষমতায় এলে পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক পানির উচ্চতা বাড়ছে।

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।মিট দ্যা প্রেস অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও টিম ৯১’র সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com