![]() ভোলায় কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার মিছিল
৯ February ২০২৬ Monday ১০:৩৫:৩১ PM
দৌলতখান ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের মিছিলে কাফনের কাপড় পরে অংশগ্রহণ করেছেন একদল কর্মী। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে দৌলতখান পৌর শহরের উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি বাজারের উত্তর মাথায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন ভোলা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি ফজলুল করিম। কাফনের কাপড় পরিহিত অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা ধরনের স্লোগান দেন। কাফনের কাপড় পরা নেতাকর্মীরা জানান, কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি, ভোটকেন্দ্র দখল করতে আসলে সমুচিত জবাব দেয়া হবে। ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমরা জীবন দিতেও প্রস্তুত। কারও রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। এ বার্তাই ছিল আমাদের কাফনের কাপড় পরিধান করে মিছিল করার মূল উদ্দেশ্য। মিছিল শেষে বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, কেউ ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে। কোনো অন্যায় বরদাশত করা হবে না। দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অবৈধভাবে চর দখল, ঘাট দখল, চাঁদাবাজি ও দখলদারি মুক্ত করা হবে এবং একটি সম্প্রীতির সমাজ বিনির্মাণ করা হবে। এদিকে কাফনের কাপড় পরে মিছিল করায় দৌলতখান উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল হিসেবে দেখছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

