![]() ভোটাররা শঙ্কায় আছে: সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ
১০ February ২০২৬ Tuesday ৩:২২:৩৫ PM
নগর প্রতিনিধি: ![]() এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভোটাররা ভয়ের ভেতরে আছে, শঙ্কায় আছে—সারা দেশের একই চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখনও পরিস্থিতি পাল্টাতে পারে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই নির্বাচনে কী হবে, সেই পরিসংখ্যান কারও কাছে নেই। জরিপে যা বলা হচ্ছে, তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে। প্রশাসন এখনও মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যে ঈদের আনন্দ দেখছে, বাস্তবে তা নেই। ভোটারদের ভয় আছে। শঙ্কার এই পরিবেশ সারাদেশে—এমনটা দাবি করেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এই অবস্থা বদলে দেওয়া সম্ভব বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

