" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম


আমাদেরবরিশাল.কম

১১ February ২০২৬ Wednesday ১০:০৮:৩৭ PM

সৈয়দ মো. রাসেল, কলাপাড়া.পটুয়াখালী-৪ আসনের ১১১ টি ভোট কেন্দ্রের ৫৫৪ টি কক্ষে অনুষ্ঠিত হবে গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনের আনুষঙ্গিক সরঞ্জাম। বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ভোট গ্রহণের এসব সরঞ্জাম বিতরণ করেন।

এ আসনে ৩ লাখ ১০ হাজার ৬ শ‘ ৮ জন ভোটারের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলো বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান ও ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।

নির্বাচন ঘিরে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোষ্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪ টি স্টাইকিং ফোর্স সহ বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাবের ২টি টহল টিম।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।