![]() কলাপাড়ায় অর্ধ কোটি টাকা সহ সেচ্ছাসেবক দল নেতা আটক
১২ February ২০২৬ Thursday ৭:৫০:২৬ AM
![]() সৈয়দ রাসেল, কলাপাড়া.পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধকোটি টাকা সহপৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধা (৪১) কে আটক করেছে কোষ্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। ![]() এসময় তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগের মধ্য থেকে অর্ধকোটি টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল বালিকা মাধ্যমকি বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে। ![]() এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ টাকার সঙ্গে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা পায়নি। তাই তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মানি লন্ডারিং মামলা করেছে কোস্টগার্ড। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||



