" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি নেতাকে শোকজ


আমাদেরবরিশাল.কম

১৪ February ২০২৬ Saturday ৮:১৪:০৪ PM

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. মিজানুর রহমান কালাম নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাঠালিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এই শোকজ নোটিশ ইস্যু করা হয়। 

মিজানুর উপজেলার ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন স্বাক্ষরিত নোটিশে বলা হয় হয়, নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি মরিচবুনিয়া বাজার ও কছারহাট বাজার এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ছাড়া পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ বিষয়ে মিজানুরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থেই সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।