অতিরিক্ত আত্মবিশ্বাস, দলীয় কোন্দল ও সমন্বয়হীনতায় বাউফলে ধানের শীষের ভরাডুবি
আমাদেরবরিশাল.কম
১৫ February ২০২৬ Sunday ১২:৪৯:৩১ PM
আমাদের বরিশাল ডেক্স রিপোর্ট:
পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার জামায়াতের দাড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুল ইসলাম মাসুদ কাছে ২৬ হাজার ২৪৭ ভোটে পরাজিত হয়। ডা. মো. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৯৮ হাজার ৪৩৮ ভোট এবং শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। ধানের শীষের প্রার্থী শহিদুল আলমের পরাজয়ের পেছনে অতিমাত্রায় আত্মবিশ্বাস, একগুঁয়েমি ও তীব্র দলীয় কোন্দলকে প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা। সুত্রে জানা গেছে, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার এবং সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। অভিযোগ রয়েছে, মনোনয়ন যুদ্ধে শহিদুল আলম জয়ী হলেও মনোনয়ন-বঞ্চিত দুই প্রার্থীর সঙ্গে কার্যকর কোনো সমন্বয়ে করেননি। বরং তাদের সমর্থক গোষ্ঠীকে নির্বাচন থেকে দুরে রেখে নির্বাচন পরিচালনা করেছেন। এছাড়াও মনোনয়ন পাওয়ার পর উপজেলা ছাত্রদল ও যুবদলের কমিটি নিজ বলয়ে পূনর্গঠন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে (জব্বার মৃধা) বহিস্কার করিয়ে নিজ ভাই তসলিম তালুকদারকে ভারপ্রাপ্ত আহŸবায়ক করা। উপজেলা ও ইউনিয়ন কমিটিকে পাশ কাটিয়ে নির্বাচনকালীন নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত দলীয় অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। এতে তৃণমূল পর্যায়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। নেতাকর্মীদের অভিযোগ, প্রতিদ্বন্দি প্রার্থীর বিরুদ্ধে আক্রমনাত্মক ও অবমূল্যায়ন মূলক বক্তব্য, এবং অগোছালো বক্তব্য ভোটারদের নেতিবাচক বার্তা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা বলেন, ত্রিমুখী কোন্দল, কম অর্থ যোগান, গত দেড় বছরে উপজেলার কয়েকটি স্থানে দলীয় নেতাদের চাঁদাবাজি নিয়ে জনমনে অসন্তোষ এবং ভোটের আগেই ‘এমপি হয়ে যাওয়ার’ মানসিকতা পরাজয়ের অন্যতম কারণ। তবে সকল অভিযোগ অস্বিকার করে উপজেলা বিএনপিরা সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, আমাদের পরাজয়ের কারণ গুলো খতিয়ে দেখে তা সংশধোন করে সামনের দিকে দলকে আরো সু-সংগঠিত করে গড়ে তোলাই প্রথম কাজ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।