" />
AmaderBarisal.com Logo

বাউফলে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ


আমাদেরবরিশাল.কম

১৫ February ২০২৬ Sunday ৮:০১:০৪ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় সিহাব সিকদার (৪৫) নামে এক ব্যক্তির চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। গতকাল (১৫ ফেব্রুয়ারী) রবিবার দুপুর ১২টায় উপজেলা কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারের এই সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিহাব সিকাদার কাছিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়বুর রহমানের ছেলে।
বাহেরচর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, হাসিনা সরকারের পতনের পর সিহাব সিকদারের চাঁদাবাজীসহ নানা অপকর্মে অতিষ্ট ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। এই চাঁদাবাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। দ্রুত সময়ের মধ্যে এই চাঁদাবাজ সিহাবকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী করেন ব্যবসায়ীরা।
স্থানীয় দিপু খন্দকার নামে এক ব্যক্তি বলেন, সিহাব সিকদার চরদখল করে চরে ঘাস বিক্রি করে, বাজারের জায়গা দখলসহ নানা অভিযোগ রয়েছে। আমরা এই নতুন বাংলাদেশে সকল অন্যায়ের হাত থেকে রক্ষা পেতে চাই।
অভিযোগ অস্বিকার করে সিহাব সিকদার বলেন, যারা আমার বিরুদ্ধে সংবাদ সমম্মেলন করেছে তারাই এলাকায় বিভিন্ন অপকর্ম করে। তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারনেই তারা আমার বিরুদ্ধে ষরযন্ত্রে নেমেছে।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি জেনে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।