![]() উজিরপুরে ছাত্রীকে ‘চুমু’ দেওয়ার ছবি ভাইরাল হওয়া সেই শিক্ষক বরখাস্ত
১৬ February ২০২৬ Monday ১০:০১:২৯ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশালের উজিরপুরে এক ছাত্রীকে ‘চুমু’ দেওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনায় আলোচিত শিক্ষক উত্তম কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে হারতা স্কুল ও কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।বরখাস্ত হওয়া উত্তম কুমার ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক। এরআগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) একই ঘটনার জেরে হারতা বাজারে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন তিনি। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সম্প্রতি সপ্তম শ্রেণির এক ছাত্রীকে চুমু দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সোমবার দুপুরে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার নির্দেশে বিকেলে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, গত শনিবারের মারধরের ঘটনাটি আড়াল করতেই তিনদিন পর শিক্ষার্থীদের দিয়ে এই বিক্ষোভ করানো হয়েছে। হারতা স্কুল ও কলেজের অধ্যক্ষ বাণীকান্ত মন্ডল জানান, পরিস্থিতি শান্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার গভর্নিং বডির মিটিংয়ে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অভিযুক্ত শিক্ষক উত্তম কুমারের দাবি, যে ছাত্রীর কথা বলা হচ্ছে তার সাথে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের আলোচনা চলছিল। একটি ব্যক্তিগত বিষয়কে পুঁজি করে তাকে পরিকল্পিতভাবে মারধর ও অপদস্থ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা ও উপজেলা শিক্ষা অফিসার এবিএম জাহিদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। বর্তমানে শিক্ষক উত্তম কুমারের ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

