" />
AmaderBarisal.com Logo

পুড়িয়ে দেওয়া বরিশাল আওয়ামী লীগ অফিসে ব্যানার-পতাকা


আমাদেরবরিশাল.কম

১৭ February ২০২৬ Tuesday ৯:৩৮:৩০ PM

নগর প্রতিনিধি:

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার ১৮ মাস পর বরিশালে আওয়ামী লীগ অফিসে দলীয় ব্যানার-পতাকা টাঙিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিবির পুকুরপাড়ে জনতার পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ অফিসে ওই ব্যানার ও জাতীয় পতাকা লাগানো হয়।

এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয় নগরজুড়ে।

ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিশাল আকারের একটি ব্যানার টাঙায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব খানের অনুসারীরা। ওই ব্যানার পতাকা টাঙিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় তারা। ব্যানারে লেখা ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’। 

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, আজকে শপথ অনুষ্ঠান উপলক্ষে আমি ঢাকায় অবস্থান করছি। তবে শুনেছি পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সদস্যরা একটি ব্যানার টাঙিয়ে ২-৩ মিনিটের একটি ভিডিও বানিয়ে আবার তারাই খুলে নিয়ে গেছে। এভাবে ২-৩ মিনিটের ব্যানার টাঙিয়ে তো রাজনীতিতে ফেরা যায় না। আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

বিষয়টি সম্পর্কে জানতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ করেননি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।