![]() বরগুনায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
১৮ February ২০২৬ Wednesday ৫:৩১:০৩ PM
বরগুনা প্রতিনিধি: ![]() বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। বুধবার সকালে শহরের শেরেবাংলা সড়কে (ফার্মেসি পট্টি) অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানিয়েছেন। স্থানীয় ব্যাবসায়ীরা বলছেন, সকাল ৮টার দিকে দোকান খোলেন তারা। তখনই আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা টাঙানো দেখেন। যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়ত এ কাজ করেছে। এ ব্যাপারে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, “রাষ্ট্র ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অফিসে ছবি ও পতাকা উত্তোলন করছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয়। “এছাড়াও নিষিদ্ধ থাকা একটি দলের হঠাৎ করে এমন কার্যক্রমকে আমরা তীব্র নিন্দা জানাই।” ওসি আবদুল আলীম বলেন, “অতি গোপনে আওয়ামী লীগের কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের কিছু সদস্যরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।” “যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা খোঁজাখুঁজি করতেছি, ধরতে পারলে আইনগত ব্যবস্থা নেব।” এর আগে জাতীয় নির্বাচনের পরপরই বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় ব্যবসায়ীরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

