![]() দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ February ২০২৬ Wednesday ৬:৫৯:৩০ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() দেশের আকাশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এখন পর্যন্ত চারটি দেশ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ জানিয়েছে: ওমানওমান ঘোষণা করেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোনো গভর্নরেট বা অঞ্চল থেকেই চাঁদ দেখা সম্ভব হবে না। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওই দিন চাঁদ দেখা অসম্ভব হওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। তুরস্কতুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশ, এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে বলে তারা জানিয়েছে। সিঙ্গাপুরসিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলও একই সিদ্ধান্ত জানিয়েছে। দেশটির মুফতির নেতৃত্বে গঠিত কাউন্সিল নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা অসম্ভব হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হবে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামাদ জানিয়েছেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর তারাবির নামাজের মাধ্যমে রমজানের প্রথম রাত শুরু হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

