![]() বরিশালে হোগলপাতা ক্ষেতের মধ্যে পাওয়া গেল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
১৯ February ২০২৬ Thursday ১২:৩৫:৩৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল সদর উপজেলার কড়াপুর এলাকার একটি হোগলপাতা ক্ষেতের মধ্যে থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টায় মরদেহটি উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) উত্তর কড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে। বৃদ্ধের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি হোগলপাতা ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার চেষ্টা চলছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

