![]() মেহেন্দিগঞ্জে হাতুড়ি দিয়ে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫
২০ February ২০২৬ Friday ২:৫৯:৫২ PM
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে মোস্তফা কামাল (৪৫) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে কাজিরহাট থানা পুলিশ। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলার মেহেন্দীগঞ্জের কাজিরহাট ধর্মগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, নিহত মোস্তফা কামালের সাথে জমিজমা নিয়ে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমান, শাহাবুদ্দিন হাওলাদার ও নাসির হাওলাদারদের বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাজারের মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন মোস্তফা কামাল। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা এবং হাতসহ তার শরীরের বিভিন্ন অংশ ভেঙে দেয়। মুমূর্ষবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত একটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান জানান, ‘হত্যাকাণ্ডের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী আখি বেগম। ওই মামলার এজাহারভুক্ত আসামি নান্নু রাঢ়ী, কাশেম রাঢ়ী, জসিম খান, মিন্টু হাওলাদার ও সিয়াম হাওলাদারকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

