![]() বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা
২১ February ২০২৬ Saturday ৩:০১:৫৬ AM
নগর প্রতিনিধি: ![]() একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার-ডিআইজি, পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা জানান। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ক্ষমতাসীন দল বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো শনিবার সকালে র্যালি করে পুষ্পমাল্য দেবে বলে জানা গেছে। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশালের জেলা প্রশাসন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

