![]() ইন্দুরকানীতে গার্ডার ব্রিজ ভেঙে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন
২১ February ২০২৬ Saturday ৫:৫৩:১৪ PM
ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() ইন্দুরকানীর ঘোষেরহাট বাজার সংলগ্ন খালের ওপর গার্ডার ব্রিজটি তিন বছর আগে ভেঙে যাওয়ায় ইন্দুরকানী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর উদ্যোগে ব্রিজটি সংস্কার করে কোনোমতে চলাচল করলেও বৃদ্ধ ও শিশুদের জন্য ঝুঁকি রয়েছে। পথচারী ও এলাকার জনগণের আর্থিক সহযোগিতায় ব্রিজটিতে চলাচলের ব্যবস্থা করা হলেও কোনো ধরনের যাত্রী পরিবহণ বা মালামাল বহন করা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা জানায়, ২০০১ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। সিডরে বিদ্ধস্ত হওয়ার পরেও স্থানীয়ভাবে সংস্কার করে চলাচল করা হতো। সরকারিভাবে মেরামত না করার কারণে এটি ছিল ঝুঁকিপূর্ণ। ব্রিজটি দিয়ে মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া, হোগলাবুনিয়া, বাড়ৈইখালী, খেজুরতলাসহ বিভিন্ন রুটের কৃষিপণ্য পরিবহণ ও চলাচলের একমাত্র পথ এটি। এখানে দৈনিক হাজার হাজার ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল চলাচল করে। ব্রিজটি বাজারের পার্শ্বে হওয়ায় এটি ভেঙে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজার কমিটির সাবেক সভাপতি মাকিত শিকদার জানান, ব্রিজটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় শিগ্গিরই এটি পুনঃনির্মাণ করা প্রয়োজন। ৯৫ ফিট ব্রিজটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুরোটা সংস্কার করা সম্ভব নয়। উপজেলা এলজিইডি প্রকৌশলী একরাম আহম্মদ খান জানান, গ্রামীণ অবকাঠামো সংস্কারের আওতায় ব্রিজটি পুনঃনির্মাণ করার জন্য বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ব্রিজটি অতি জনগুরুত্বপূর্ণ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

