![]() শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
২১ February ২০২৬ Saturday ৬:০৬:২৩ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। একুশের প্রথম প্রহরে পটুয়াখালীর বাউফলের কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে পটুয়াখালীর বাউফলের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকসজ্জা করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য স্থানীয় পাবলিক মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকসজ্জা করে স্থানীয় প্রশাসন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার আলোকসজ্জা করায় স্থানীয় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক স্ট্যাটাস দিচ্ছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

