![]() মেঘনায় অভিযানে ছয় জেলে আটক, জরিমানা
২১ February ২০২৬ Saturday ৯:৫৪:৫১ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনকালে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে অসাধু জেলেদের আটক করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, আটককৃত ছয়জনকে মোবাইল কোর্ট চালিয়ে মোট সাড়ে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

