![]() মহিপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি; হাসপাতালে আশ্রয় নেয়ায় হামলা-ভাঙচুর।
২২ February ২০২৬ Sunday ২:৩৬:৪১ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর মহিপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। হামলার শিকার প্রতিষ্ঠানটি হলো মহিপুরের কেয়ার মডেল হাসপাতাল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হাসপাতালে প্রবেশ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় হাসপাতালের কাচ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ ঘটনায় রোগী ও হাসপাতালের স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। আহত (বিএনপি)-এর সহযোগী সংগঠন ছাত্রদলের সদর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাওন অভিযোগ করেন, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে সিয়াম মাহমুদ আকরাম, মো. বাপ্পী, ইসমাইল, রিফাত পারভেজ, আব্দুল্লাহ, সৌরভ, ইমরান, আরিফ ও জয়ানালসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে এবং হাসপাতালে ভাঙচুর চালানো অভিযুক্ত সিয়াম দাবি করেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে ঘটনাটি ঘটেছে। তার ভাষ্য, ছাত্রদলের সভাপতি রবিউল ও কামরুল তাদের কয়েকজনকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি স্বীকার করেন। কেয়ার মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, “হঠাৎ ১০-১২ জন যুবক হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। এতে রোগী ও স্টাফরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, “বিএনপিতে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, বিষয়ে সম্পর্কে তারা অবগত আছেন এবং দুই পক্ষকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে তার পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

