" />
AmaderBarisal.com Logo

মির্জগঞ্জে বিএনপি নেতাকে মা*র*ধ*র, হাসপাতালে ভর্তি


আমাদেরবরিশাল.কম

২৩ February ২০২৬ Monday ১:৫১:০০ PM

মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি নেতা মোঃ রাজ্জাক হাওলাদার (৫০) কে মারধর করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল ৫ টায় গাজীপুরা বাজারে এ ঘটনা ঘটে। আহত হলেন ওই থানার ৫ নং কাকাবুনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সোনাপুরা গ্রামের বাসিন্দা আব্দুল হাশেম মিয়ার ছেলে ও ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি । বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের আমলে বিএনপির রাজনীতি করায় প্রতিপক্ষরা বিভিন্ন সময় হামলা ও মারধর করে । তিনি ওয়ার্ড বিএনপি’র সভাপতি ছিল। ৫ ই আগস্ট আওয়ামী লীগ পতন হলেও বায়েজিদ গংরা আধিপত্য ধরে রেখে এখনো সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজ্জাক হাওলাদার বিএনপি’র পক্ষে কাজ করায় এবং ধানের শীষের পক্ষে ভোট চাওয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে বায়েজিদ, ফিরোজ, কাশেম, জুয়েল সহ অজ্ঞাত ২/৩ জন আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। এ সময় সাথে থাকা ৭০ হাজার টাকা সোনার আংটি নিয়ে যায় ও মোবাইল ভাঙচুর করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।