Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১২:২৪ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » চাহিদা বেড়েছে পিরোজপুরের কেমিক্যাল মুক্ত মুড়ির, যাচ্ছে ঢাকাসহ সারা দেশে
২৩ February ২০২৬ Monday ৫:১১:৪১ PM
Print this E-mail this

চাহিদা বেড়েছে পিরোজপুরের কেমিক্যাল মুক্ত মুড়ির, যাচ্ছে ঢাকাসহ সারা দেশে


পিরোজপুর প্রতিনিধি:

রমজানে রোজা আর ইফতারে মুড়ি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলে রোজার কারণে পিরোজপুরে বেড়েছে মুড়ির চাহিদা। তাই মুড়ি তৈরিতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন এ পেশায় জড়িত শ্রমিকরা।

ছোলা, পিয়াজুর সুস্বাদুর বন্ধন মুড়ি। দক্ষিণাঞ্চলের মুড়ি উৎপাদনে পিরোজপুর একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ জেলার মুড়ি কেমিক্যাল মুক্ত ও সুস্বাদু হওয়ায় পিরোজপুরসহ আশে পাশের জেলা গুলোতে রয়েছে মুড়ির ব্যাপক চাহিদা। অনেক ধানেই মুড়ি হলেও মোতাই ও চাপসাই মোটা ধানের মুড়ি খেতে সুস্বাদু।

ভৌগলিক কারণে মুড়ি উৎপাদনে পিরোজপুর অনেকটা এগিয়ে। সাধারণত প্রতিদিন জেলায় ৩ হাজার মণ ধানের মুড়ি উৎপাদিত হলেও বর্তমানে তা দ্বিগুনেরও অধিক অর্থাৎ সাড়ে ৬ হাজার মণে এসে পৌঁছেছে।

এক মণ ধানে ২৪ কেজি মুড়ি তৈরি হয়। মেশিনে ভাজা প্রতি কেজি মুড়ির বর্তমান পাইকারি মূল্য ৮০ থেকে ৯০ টাকা। যা বাজারে খুচরা বিক্রি হয়  এক’শ থেকে এক’শ দশ টাকায়। আর হাতে ভাজা প্রতি কেজি মুড়ির বর্তমান পাইকারী মূল্য ১০৮ থেকে ১১০ টাকা। যা বাজারে খুচরা বিক্রি হয়  ১২৫ থেকে ১৩০ টাকায়।

এদিকে রমজান ও মুড়ির দাম ভালো থাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুড়ি তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন সংশ্লিষ্ট শ্রমিকরা।

পিরোজপুরের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে আসা পাইকারি ব্যবসায়ী সোলাইমান বলেন, পিরোজপুরের মোতাই ধানের মোটা মুড়ি খেতে সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই এখান থেকে মুড়ি কিনে বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করি। পিরোজপুরের মুড়ি ঢাকায়ও পাঠাই। এখানের মুড়ি কেমিক্যাল মুক্ত হওয়ায় বাজারে বেশ ভালো চাহিদা রয়েছে।

পিরোজপুর বিসিক এর উপ-ব্যবস্থাপক এইচ এম ফাইজুর রহমান বলেন, এখানে মুড়ি তৈরিতে সার ও ক্যামিক্যালের পরিবর্তে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে লবনপানি দিয়ে মুড়ি তৈরি হয়। মুড়ির মান ভালো হওয়ায় পিরোজপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় এর চাহিদা অনেক। তাছাড়া এ জেলায় উৎপাদিত মুড়ি মোটা ও সুস্বাদু হওয়ায় চাহিদা অনেক বেশি। মুড়ির মান ঠিক রাখতে সজাগ বিসিক।

এ জেলার ২০টি মুড়ির মিল ও শতাধিক ব্যাক্তি হাতে ভেজে  প্রতিদিন ৫০০ মণ মুড়ি উৎপাদন করে থাকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com