" />
AmaderBarisal.com Logo

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত


আমাদেরবরিশাল.কম

২৩ February ২০২৬ Monday ৫:৩৫:২১ PM

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় অজ্ঞাত যানবাহনের চাপায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোর রাতের দিকে মহাসড়কের উপজেলার পেট্টোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানিয়েছেন।  

নিহত আব্দুস সালাম হাওলাদার (৬০) উজিরপুর উপজেলার ধামসর গ্রামের মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে।  
গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, স্থানীয়রা মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। তারা গিয়ে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। আঘাতের ধরনে বোঝা যায় কোন যানবাহন তাকে চাঁপা দিয়েছে। ভোর রাতের দিকে এ ঘটনা ঘটেছে। 
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত যানবাহন চালককে আসামী করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের কাজ চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।