" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও তরুণ সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা


আমাদেরবরিশাল.কম

২৩ February ২০২৬ Monday ৮:৩৮:৫১ PM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(ফ্রেব্রুয়ারি ) বেলা ১২টায় উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহায়তায় নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন। বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন, বাবুগঞ্জ উপজেলা সুজন সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান, অর্থ সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান খোকন, পিএফজি সদস্য মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়দুল হক, ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, ছাত্র শিবিরের সাবেক সভাপতি সৌরভ সরদার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ আবদুল্লাহ, ছাত্র আন্দোলনের সভাপতি বেলাল হোসাইন সিয়াম, সুশীল সমাজের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মহসিন উদ্দিন শামীম, শিক্ষার্থী প্রতিনিধি শামসুন্নাহার অর্পা, রাদিফ হাসান আজিম প্রমুখ।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষাবিদ ,সমাজকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও নির্বাচন-পরবর্তী সময়ে উত্তেজনা ও বিভাজন সৃষ্টি হলে তা সমাজের স্থিতিশীলতা নষ্ট করে। এ পরিস্থিতিতে তরুণদের সচেতন, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।

গুজব, উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য থেকে বিরত থাকা। পাড়া-মহল্লায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা। সভায় আরও বলা হয়, ভিন্নমতকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখলেই কেবল একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধভাবে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে নির্বাচন-পরবর্তী অস্থিরতা অনেকাংশে কমে আসবে এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।