![]() জনস্বার্থবিরোধী কিছু হলেই আমরা প্রতিবাদ করব: মাসুদ সাঈদী
২৪ February ২০২৬ Tuesday ১২:৪৩:০৫ AM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, ‘সরকার যদি জনস্বার্থবিরোধী কোনো কাজ করে, যদি অন্যায় কোনো পদক্ষেপ নেয়, কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে, তাহলে অবশ্যই সংসদে এবং সংসদের বাইরে গিয়েও আমরা এর প্রতিবাদ করব।’ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় মাসুদ সাঈদী এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, ‘আমরা বিএনপির সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই; একই সঙ্গে বলতে চাই, যদিও আমরা বিরোধী দলের সদস্য, তবুও এই সরকারের প্রত্যেকটি ভালো কাজের সহযোগী হিসেবে পাশে থাকব। তাদের সব ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করব।’
এমপি আরও বলেন, ‘আমাদের মধ্যে মতভেদ থাকলেও তা কোনো ঝগড়ায় পরিণত হবে না, আমাদের সম্পর্ক বিনষ্ট করবে না এবং এই এলাকার রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি করবে না।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

