![]() মুসলিম ঐতিহ্যের সাক্ষ্য গালুয়ার সেই পাকা মসজিদ
২৪ February ২০২৬ Tuesday ১:১৪:০১ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() বাংলায় সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও দাঁড়িয়ে আছে ঝালকাঠির গালুয়া পাকা মসজিদ। এটি এখন কেবল প্রার্থনার স্থানই নয়, মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতি ও ইতিহাস এবং গবেষণায় পর্যটনের স্থানেও পরিণত হয়েছে। গ্রামের নিঝুম পরিবেশে কবে এই মসজিদটি নির্মাণ হয়েছিলো তা সঠিক কারও জানা নেই। তবে মসজিদের গায়ে সুলতানি ও মুঘল আমলের মুসলিম শৈলী দেখে সহজেই বোঝা এটি অনেক প্রাচীন।
বর্তমান ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের স্থানীয় বাজারের ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে সুলতানি ও মুঘল স্থাপত্যের ছোঁয়া। মসজিদের দেয়ালে খোদাই করা নকশা ও কারুকার্য। পাকা ইট ও চুন-সুরকির মিশ্রণে তৈরি এই স্থাপত্য শৈলী প্রাচীন মুসলিম সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তাই ধর্মপ্রাণ মুসলমানের প্রার্থনার পাশাপাশি এটি এখন পর্যটন ও গবেষণায় বিশেষ স্থানে পরিণত হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

