" />
AmaderBarisal.com Logo

হিজলায় পুলিশের অভিযানে ২ মাদ*ক কারবারি গ্রে*ফতার


আমাদেরবরিশাল.কম

২৫ February ২০২৬ Wednesday ২:৫০:৩০ PM

হিজলা ((বরিশাল) প্রতিনিধিঃ


বরিশালের হিজলা উপজেলায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের মৃত উজির আলী রাঢীর ছেলে নূরুল হক রাঢ়ী(৫০),মজু বেপারীর ছেলে রুবেল বেপারী (২৬)।

হিজলা থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় বাউশিয়া এলাকা থেকে ২ জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নূরুল হক রাঢ়ীকে দশ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, রুবেল বেপারীকে একশত টাকা জরিমানা ও দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কিশোর ও যুব সমাজ ধ্বংসের মূল কারণ হলো মাদক। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।মাদক ব্যবসায়ী ওসেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।