![]() বাউফলে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা
২৫ February ২০২৬ Wednesday ৭:৩৪:৫৩ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() মোঃ লিটন পোদ্দার (৪০) কে আটক করেছে বাউফল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ীতে যাওয়ার পথে স্থানীয় লিটন পোদ্দার শিশুটিকে ফুসলাইয়া বালিয়া গ্রামের কুডু সরদারের বাড়ির বাগানের ভিতরে নিয়ে যায়। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় লিটন পোদ্দার। শিশুটি বাড়ীতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। পরে তার মা ও গ্রামবাসীদের সহায়তায় লিটন পোদ্দারকে অবরুদ্ধ করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

