![]() তজুমদ্দিনে আওয়ামীলীগ অফিসে ঝুলছে ব্যানার, পতাকা
২৮ February ২০২৬ Saturday ৯:৫৫:০৫ PM
তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ব্যানার এবং পতাকা টানিয়েছেন আওয়ামীলীগের কর্মীরা।তারা রাতের আঁধারে একটি ঝটিকা মিছিল নিয়ে এ ব্যানার টানান বলে দাবী করেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে এমন দৃশ্য দেখতে পান স্থানীয়রা। এ বিষয়ে উপজেলা জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অফিসের সামনে রেস্টুরেন্ট ব্যবসায়ী উত্তম দাশ জানান,দিনের বেলা এ ব্যানার আর পতাকা দেখতে পাই।ধারণা করা হচ্ছে এটি রাতে টানানো হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের এক নেতা জানান,যেহেতু আওয়ামীলীগ দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল সেহেতু দলীয় কার্যালয় চালু রাখা আশ্চর্যের কিছু নয়। এদিকে তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু আমার দেশ-কে বলেন,আমরা সবাই ঢাকাতে রয়েছি এ বিষয়ে আমরা ফোনে অবহিত হয়েছি।তবে এটি চাঁদপুর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন। কিভাবে কারা এটি করেছে এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেবো। চাঁদপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো:শাজাহান মিয়া জানান, এটি ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন। কে কিভাবে এটিতে ব্যানার টানিয়েছেন আমি জানিনা,তবে আমরা এ বিষয়ে ইউএনও স্যারকে জানাবো। তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো:রেজাউল ইসলাম জানান, এ বিষয়টি আমরা শুনেছি। যদি এটি সরকারি খাস জমি হয়ে থাকে তাহলে এসিল্যান্ডকে জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর প্যানেল চেয়ারম্যানের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাননি বলে ও জানান তিনি। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের এ পরিত্যক্ত ভবনটিকে ২০২৪ এর ৫আগস্ট পর্যন্ত ১৭বছর ধরে অস্থায়ী কার্যালয় হিসেবে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন উপজেলা আওয়ামীলীগ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

