" />
AmaderBarisal.com Logo

উজিরপুরে ছাগলে কুমড়ার গাছ খাওয়া নিয়ে ঝগড়া, চাচা নিহত


আমাদেরবরিশাল.কম

১ March ২০২৬ Sunday ১২:৫৩:২৪ AM

নিজস্ব প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলায় ছাগলে গাছ খাওয়া নিয়ে ঝগড়ার মধ্যে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারিরি) বিকেল তিনটার দিকে উপজেলার চাউলাহার গ্রামে এই ঘটনা ঘটে। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. রকিবুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সেকেন্দার হোসেনের মিষ্টি কুমড়ো গাছ তার বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।এ সময় মোশারেফ হোসেনের ছেলে আকতার হোসেন এসে চাচা সেকেন্দার হোসেনকে ধাক্কা দেন। এতে সেকেন্দার হোসেন ছিটকে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।