![]() “স্থানীয় সরকার নির্বাচনে মানুষের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে” – প্রতিমন্ত্রী রাজিব আহসান
১ March ২০২৬ Sunday ২:৪০:০৩ PM
হিজলা (বরিশাল)প্রতিনিধিঃ ![]()
২৮ ফেব্রুয়ারি,শনিবার উপজেলা হলরুমে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন কর্তৃক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ উপজেলার বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদক বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। দলীয় কোনো নেতা, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার পর সুপারিশ করেন,তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যদি কোনো নেতার ছেলেও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অবৈধ বালু উত্তোলনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,আজ থেকে হিজলা উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ। হিজলা একটি নদী বিধৌত উপজেলা এখানে যদি কেউ অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকাল ১১টায় প্রতিমন্ত্রী,উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে অপর এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি মাদক নির্মূলে কার্যকরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন,বর্তমান মাদক একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। মাঠ প্রশাসনকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বলেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা সম্পর্কে জানেন। মতবিনিময় সভার অনুষ্ঠান শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী পুরাতন হিজলা লঞ্চঘাট পরিদর্শন করেন।সাধারণ জনগণের স্বার্থে লঞ্চঘাটের সকল প্রকার টোল মওকুফ করেন এবং ইজারাদারকে নিজস্ব অর্থায়নে তার টাকা পরিশোধের আশ্বাস দেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

