Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:২৭ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় বিএনপি নেতার নির্দেশে নারীকে নির্যাতন
২ March ২০২৬ Monday ৪:৩৮:০৯ PM
Print this E-mail this

পাথরঘাটায় বিএনপি নেতার নির্দেশে নারীকে নির্যাতন


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের এক গৃহবধূকে পরকীয়ার অভিযোগে সালিশ বৈঠকে প্রকাশ্যে জুতা দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। 

রোববার (১ মার্চ) রাতে সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজলাঠিমারা গ্রামের এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল স্থানীয় বেল্লাল (৩৫) নামের যুবকের সাথে। রোববার (১ মার্চ ) রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে প্রতিবেশীরা বুঝতে পেয়ে তাকে আটক করে। এর কিছুক্ষণ পরই এ নিয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক বসে। 

সালিশে উপস্থিত লোকজনের সামনে সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউনিয়নের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) ছগির আলমের নির্দেশে গৃহবধূর পিতা জুতা দিয়ে পিটিয়ে আহত করেন। এদিকে চেয়ারম্যানের নির্দেশে জুতা দিয়ে পেটানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় বাবুল মিয়া বলেন, গৃহবধূর সাথে বেল্লালের দীর্ঘ দিনের প্রেম। প্রায়ই দেখা করত তারা। আজ স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরেছে। পরবর্তীতে চেয়ারম্যানকে খবর দিলে তিনি এলাকাবাসীর সামনে বিচার করেন। 

এ বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছগির আলম বলেন, ‘পরকীয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে সালিশের মধ্যে উপস্থিত লোকজনদের শান্ত করতে গৃহবধূর বাবা তার মেয়েকে জুতা পেটা করেন।’ 

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। 

পাথরঘাটা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রুস্তম আলী হাওলাদার বলেন, এ কাজটি তিনি দায়িত্বে থেকে করতে পারেন না। বিষয়টি দুঃখজনক। 

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমি একটি ভিডিও দেখেছি জুতাপেটা করার। কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com