" />
AmaderBarisal.com Logo

জেলা গোয়েন্দা শাখা, বরগুনার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার


আমাদেরবরিশাল.কম

২ March ২০২৬ Monday ৮:০৯:২৩ PM

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।‎‎

এরই ধারাবাহিকতায় ০১/০৩/২০২৬ খ্রি: বরগুনা সদর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার পৌরসভা ০৪ নং ওয়ার্ডস্থ ক্রোক সড়কে মোল্লা বাড়ীর দরজায় পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১) মোঃ রুম্মান (২১), ২) মোঃ আশিকুর রহমান (২৩) থানা ও জেলা বরগুনা ‘কে ৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

যাহার অবৈধ বাজার মূল্য ৩০০× ৫০= ১৫,০০০ (পনেরো হাজার) টাকা।‎‎গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।