![]() বরিশাল বিভাগে ২০ অদম্য নারীকে সংবর্ধনা
৩ March ২০২৬ Tuesday ৪:৩৭:৪৫ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল বিভাগের ছয় জেলার ২০ অদম্য নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সফল ২০ নারীর হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বরিশাল বিভাগে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য, সফল জননীসহ মোট ৫টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেয়া হয়। পুরস্কার পাওয়ার পর মঞ্চে দাঁড়িয়ে নিজেদের জীবনের দীর্ঘ লড়াই আর সাফল্যের পেছনের অদম্য গল্প শোনান নারীরা।
পরিবারের প্রতি নারীর ত্যাগ ও সহনশীলতা অতুলনীয় উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবারে একজন পুরুষ বাইরের কাজ শেষে ঘরে ফিরে বিশ্রাম নেন। কিন্তু মায়েরা প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও তাদের কোনো অভিযোগ থাকে না।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

