" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে আগুনে ৬ দোকান ভস্মীভূত


আমাদেরবরিশাল.কম

৪ March ২০২৬ Wednesday ১২:১৯:৫২ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার তিমিরকাঠি বোর্ডের হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বোর্ডের হাটের সাঈদের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী দোকানগুলোকে গ্রাস করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়।


খবর পাওয়ার পরপরই নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই ছয়টি দোকানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

নলছিটি ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ছয় দোকান সম্পূর্ণ পুড়ে  আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।