Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঁঠালিয়ায় ব্যক্তিগত আক্রোশের শিকার কৃষকের কলাবাগান
৪ March ২০২৬ Wednesday ৯:৫৩:০২ PM
কাঁঠালিয়ায় ব্যক্তিগত আক্রোশের শিকার কৃষকের কলাবাগান
ঝালকাঠির কাঁঠালিয়ায় এক কৃষকের কলাবাগানের কলাসহ শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রি বলেন, ‘বুধবার দুপুরে এলাকার দুই ব্যক্তি ও তাদের সহযোগীরা আমার কলাবাগান থেকে পাঁচ ছড়ি কলা কেটে নেয়। খবর পেয়ে সেই কলা ফেরত নিয়ে আসি।
এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার কলাবাগানের কলাসহ শতাধিক গাছ কেটে ফেলে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, ‘শুনেছি এক কৃষকের কলাসহ গাছ কেটে ফেলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার